প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের যে জেলায় জ ব্দ হল কোটি টাকার ভারতীয় পণ্য

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
সিলেটের যে জেলায় জ ব্দ হল কোটি টাকার ভারতীয় পণ্য

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরা চালান জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জব্দকৃত চোরা চালানের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ মদ ও গাঁজা, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা।

Manual4 Ad Code

বিজিবি জানায়- সীমান্ত নিরাপত্তা নিশ্চিত চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ড্রাম ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহবশত গাড়িটি তল্লাশি করে এর মধ্যে বহন করা বালির নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

Manual5 Ad Code

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code