জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ আর খেলা হয়নি এই পেসারের। গেল মাসে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ডাক্তার দেখাতে, দেশে ফিরে চোট সারানোর চিকিৎসা শুরু করেছিলেন নাহিদ। বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
Manual3 Ad Code
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তার থাকার সম্ভাবনা নেই। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের কথাতেও তেমন আভাস পাওয়া গেল।
Manual6 Ad Code
তিনি জানালেন এখনও ফিট নন নাহিদ, ‘তাকে (নাহিদ রানাকে) এখনো ফিট ঘোষণা করা হয়নি। তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে, সে তার বোলিং ফিটনেস ফিরে পাবে, শতভাগ ফিটনেস ফিরে পাবে-তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো পরের কথা, বাংলাদেশ দলে খেলার ব্যাপারেও আমরা এই বিষয়গুলো বজায় রাখব।’
Manual3 Ad Code
আফগান সিরিজের ভেন্যু নিয়ে নাফীস বললেন, ‘এটি আফগানিস্তানের হোম সিরিজ, তাই মাঠ তারাই চূড়ান্ত করবে। তবে আমরা এতটুকু তো বুঝতেই পারি যে, সংযুক্ত আরব আমিরাতে মাঠ খুবই সীমিত। এটা দুবাই হতে পারে, আবুধাবিতে হতে পারে কিংবা হয়তো শারজাতেও হতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড হয়তো এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে মাঠ নিশ্চিত করে দেবে যে খেলা কোথায় হচ্ছে।’