প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ট্রিপল সেঞ্চুরি করে টেস্ট দলে হৃদয়, দলে ফিরলেন জাকেরও

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ট্রিপল সেঞ্চুরি করে টেস্ট দলে হৃদয়, দলে ফিরলেন জাকেরও

Manual4 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

ইতিহাস গড়া ইনিংসটির পর টেস্ট দলে তাওহিদ হৃদয়ের ফেরাটা ছিল স্রেফ সফরের ব্যাপার। অনুমিতভাবেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন তিনি। তার সঙ্গে দলে ফিরলেন কিপার-ব্যাটার জাকের আলিও।

জাকেরকে জায়গা দিতে গিয়ে বাইরে যেতে হয়েছে আরেক কিপার-ব্যাটার অমিত হাসানকে। দলে নেই তাসকিন আহমেদও। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই পেসারকে, যেহেতু এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

সবশেষ অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে আফগানদের বিপক্ষে দলে পরিবর্তন এই দুটিই।

Manual3 Ad Code

গত জুনে জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান করেন তিনি ১২। পরে তার জায়গা হয়নি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে।

তবে এই মাসের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, দেশের বাইরে প্রথম ট্রিপল সেঞ্চুরি।

Manual2 Ad Code

সেই ইনিংসই আবার টেস্ট দলে ফিরিয়ে আনল ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় এখন ৫৬.০৬। ১৮ ম্যাচে তার সেঞ্চুরি চারটি। এর একটি ট্রিপল সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি, আরেকটি দেড়শ ছাড়ানো ইনিংস।

ছয় টেস্ট খেলা জাকের সবশেষটি খেলেছেন গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরে। চোটের কারণে লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। পরে লিটন ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টের আগে তাকে দেশে ফেরত পাঠানো হয়। এক টেস্ট পরই তিনি ফিরলেন অমিতের বদলে।

প্রধান নির্বাচক জানান, সামনের ব্যস্ত সূচিতে অভিজ্ঞতার কথা মাথায় রেখে জাকেরকে ফেরানো হয়েছে দ্বিতীয় কিপার-ব্যাটার হিসেবে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরির ম্যাচে জাকের করেছিলেন ৯৪।

Manual6 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি শুরু আগামী ৯ অক্টোবর। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

এই টেস্ট স্কোয়াডের ছয়জন আছেন সামনের এশিয়া গেমসের দলে। তারা দলের সঙ্গে যোগ দেবেন গেমস শেষে। এর আগে আমিরাতে টেস্ট দলের প্রস্তুতি ও দুই দিনের অনুশীলন ম্যাচের সুবিধার জন্য সফরে যাচ্ছেন অফ স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

সফরসঙ্গী রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

দলে ফেরা: তাওহিদ হৃদয়, জাকের আলি।

বাদ: আমিত হাসান।

Manual2 Ad Code

বিশ্রাম: তাসকিন আহমেদ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code