প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা

Manual3 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

Manual2 Ad Code

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) সম্প্রতি এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন চুক্তি কাঠামোর আওতায় বাতিল করা হয়েছে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট ব্যবস্থা। পাশাপাশি বেতনসীমার অর্থ কীভাবে ব্যয় করবে, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয়েছে বাড়তি স্বাধীনতা।

তবে এই পরিবর্তনের সবচেয়ে বেশি সুবিধা এখনো বিদেশি ক্রিকেটাররাই পাচ্ছেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

আসন্ন মৌসুমকে সামনে রেখে হোবার্ট হারিকেনসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন জাম্পা। এর মাধ্যমে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে।

আগামী ১২ ডিসেম্বর শুরু হওয়ার কথা নতুন বিগ ব্যাশ মৌসুমের। এরই মধ্যে বড় অঙ্কের চুক্তিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা বেন স্টোকস। অন্যদিকে, গত মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা ফিন অ্যালেনও বড় চুক্তি পেতে পারেন বলে আলোচনা রয়েছে।

Manual1 Ad Code

নতুন কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করে জাম্পা বলেন, বিদেশি ড্রাফট ও অর্থ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে আলোচনা চলছিল। স্থানীয় ক্রিকেটাররা আশা করেছিলেন, পরিবর্তিত ব্যবস্থায় তারা বেশি লাভবান হবেন। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। তার মতে, নতুন নিয়মেও বিদেশি খেলোয়াড়দের জন্যই তুলনামূলক বেশি সুবিধা তৈরি হয়েছে।

 

এদিকে মঙ্গলবার বিগ ব্যাশকে বেসরকারি মালিকানায় দেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন রেনেগেডসই হতে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি, যেটি বিক্রি করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও ভবিষ্যতে আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করছেন জাম্পা।

Manual4 Ad Code

বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতি যে লিগের জন্য ইতিবাচক, সেটিও স্বীকার করেছেন তিনি। বেন স্টোকসের মতো তারকাদের বিবিএলে খেলা প্রতিযোগিতার মান বাড়াবে। তবে একই সঙ্গে বেসরকারি বিনিয়োগের সুফল স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও সমানভাবে পৌঁছানো উচিত বলে মনে করেন তিনি।

জাম্পার ভাষায়, বর্তমান পরিস্থিতি কিছুটা দ্বিমুখী। অস্ট্রেলিয়া দলের প্রতিষ্ঠিত ক্রিকেটাররা চুক্তির কারণে একদিকে শক্ত অবস্থানে রয়েছেন। অন্যদিকে, ড্রাফট ব্যবস্থা না থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলো এখন নির্দিষ্ট বিদেশি খেলোয়াড়কে দলে নিতে বেশি অর্থ ব্যয় করতে পারছে। ফলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কম হলেও তাদের পেছনে বড় অঙ্কের অর্থ যাচ্ছে। স্থানীয় খেলোয়াড়রা যে পারিশ্রমিক ও সুযোগকে নিজেদের প্রাপ্য মনে করেন, বাস্তব চিত্র অনেকটাই তার বিপরীত।

হোবার্টে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছিলেন জাম্পা। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের জন্য হোবার্ট হারিকেনসকেই সবচেয়ে উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

Manual2 Ad Code

৩৪ বছর বয়সি জাম্পা বিগ ব্যাশের অন্যতম সফল স্পিনার। এখন পর্যন্ত ১২১ ম্যাচে তার সংগ্রহ ১৩৮ উইকেট, আর ইকোনমি রেট ৭.২৮। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code