প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে উন্নতি নেই হামের, হাসপাতালে ভর্তি ৫৪১ রোগী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ণ
সিলেটে উন্নতি নেই হামের, হাসপাতালে ভর্তি ৫৪১ রোগী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হামের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪১ জন। তবে গত ২৪ ঘণ্টায় হাম বা সন্দেহভাজন হাম রোগে কারও মৃত্যু হয়নি। রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২২ জন ভর্তি হয়েছেন।

Manual7 Ad Code

বর্তমানে চিকিৎসাধীন ৫৪১ রোগীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন রয়েছেন। সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেটে সন্দেহভাজন হাম রোগে এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জন। এর মধ্যে সন্দেহভাজন হাম রোগে ১৬০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

হাসপাতালে রোগীর চাপ অব্যাহত থাকায় চিকিৎসাসেবা প্রদানেও চাপ বাড়ছে। বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code