প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পেসার হান্টের শুরুর দিনে সিলেটে এবাদত-তাইজুলরা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
পেসার হান্টের শুরুর দিনে সিলেটে এবাদত-তাইজুলরা

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual8 Ad Code

পেসার হান্ট থেকে উঠে এসে পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন একাধিক পেসার। এই তালিকায় আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, এবাদত হোসেনরা। বাংলাদেশের আরও অনেক পেসারকেই খুঁজে পাওয়া গেছে এই পেসার হান্টের কারণে।

Manual3 Ad Code

 

তবে নানা কারণে গত কয়েক বছর বন্ধ ছিল পেসার হান্ট। অবশেষে নতুন করে শুরু হয়েছে এই পেসার হান্ট। আজ রোববার এটির উদ্বোধন হয়েছে সিলেটে। সেখানে নতুন বোলার খুঁজতে যান বিসিবির কোচরা। ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন এবং তাইজুল ইসলামরাও।

Manual7 Ad Code

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাইজুল বলেন, ‘এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। দেখবেন একটা বিষয় যে শহরের বাইরে যারা গ্রামে থাকে, তারা কিন্তু সব ভালো সুবিধা পায় না। যে কারণে কোথায় প্রতিভা লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না। এটা রবি এবং বিসিবির খুবই ভালো উদ্যোগ।’

Manual4 Ad Code

রবি পেসার হান্টের মাধ্যমেই উঠে এসেছিলেন এবাদত। পুরোনো সেই স্মৃতি তুলে ধরে এবাদত বলেন, ‘২০১৬ সালের রবি পেসার হান্টের মাধ্যমেই আমি এবাদত হোসেন হয়েছিলাম। সেখানে এক নম্বর বোলার হয়েছিলাম। আজকে এত বছর পরে আবার সেই দিনে ফিরে এসেছি, ভালো লাগছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code