শ্রীমঙ্গলে ৯০ কেজি ভারতীয় রসুন জব্দ, গ্রে প্তা র ২
শ্রীমঙ্গলে ৯০ কেজি ভারতীয় রসুন জব্দ, গ্রে প্তা র ২
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
Manual5 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত (২৮) ও একই এলাকার নাঈম মিয়া (২৬)।
Manual7 Ad Code
পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকায় আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টাকালে আব্দুল মুহিত ও নাঈম মিয়াকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি করে পেছনের যাত্রীদের সিটের নিচ থেকে তিনটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি ভারতীয় রসুন পাওয়া যায়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পুরোনো সবুজ রঙের টিভিএস কিং সিএনজি অটোরিকশাও জব্দ করে পুলিশ।
Manual4 Ad Code
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উদ্ধারকৃত রসুনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে রসুন চোরাচালানের কথা স্বীকার করেছেন।
Manual7 Ad Code
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।