প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশুই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের বয়স ৯ মাস।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগে এই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামের রোগ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে সন্দেহজনক হামের রোগে মারা গেছেন ১৬৮ জন এবং নিশ্চিত হামে ১০ জন।

Manual1 Ad Code

এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও ১৬৮ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন।

Manual2 Ad Code

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক রোগী ভর্তি আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৫ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৭ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫০ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের ১৫৩ জনের মধ্যে দুজন রুবেলা রোগী।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে সন্দেহজনক হামের রোগে ৬৭ জন এবং নিশ্চিত হামে ৪ জনসহ মোট ৭১ জন মারা গেছেন। সুনামগঞ্জে মোট মৃত্যু ৬৬ জন, এর মধ্যে সন্দেহজনক ৬৫ ও নিশ্চিত ১ জন। হবিগঞ্জে মোট মৃত্যু ২৬ জন সন্দেহজনক ২২ ও নিশ্চিত ৪ জন। মৌলভীবাজারে মোট মৃত্যু ১৫ জন সন্দেহজনক ১৪ ও নিশ্চিত ১ জন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code