প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৭ হাজার কেজি ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর…

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
৭ হাজার কেজি ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর…

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও গ্রামের মো. হোসেন আলীর ছেলে সুরুজ মিয়া (৩৪) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের হযরত আলীর ছেলে মো. আব্দুল হালিম (২৬)।

Manual1 Ad Code

এসআরবি-৯ জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়নস্থ সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি হলুদ-সিলভার রঙের ড্রাম ট্রাক থামানোর সিগন্যাল দেওয়া হয়। এ সময় ট্রাক থেকে নেমে ২ জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে ট্রাকের ভেতর থেকে ১৪৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ৭ হাজার ১০৮ কেজি অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়।

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা ভারতীয় পণ্য ও আটক ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code