প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহণ কাজে সংযুক্ত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার থানাধীন কাকরদিয়া সাকিনস্থ জনৈক আব্দুস সালাম এর বাড়ীর সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিলেট ও অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অনিক বড়ুয়া, এএসআই (নিরস্ত্র) কাজী মুমিন হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা (গ্রাম-ভূলারগুল, উপজেলা/থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার) মৃত তাহির আলীর ছেলে জামাল মিয়া (৪৭)-কে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এফআইআর নং-৩৭, তারিখ-২৯ সেপ্টেম্বর, ২০২৬, জিআর নং-২৩৮, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, বিয়ানীবাজার থানার এফআইআর নং-১৬, তারিখ-২২ মে, ২০২৬; জিআর নং-১০৬, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, বিয়ানীবাজার থানার এফআইআর নং-২৩/৯৬, তারিখ-২৭ জুলাই, ২০১৭, ধারা-৪০(ক), বিদ্যুৎ আইন সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Manual4 Ad Code

তিনি জানান, বর্ণিত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এফআইআর নং-৩৭, তারিখ-২৯ সেপ্টেম্বর, ২০২৬, জিআর নং-২৩৮, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code