প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী, পরিদর্শন করবেন সিলেট-ঢাকা মহাসড়কের কাজ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী, পরিদর্শন করবেন সিলেট-ঢাকা মহাসড়কের কাজ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বুধবার একদিনের সফরে সিলেট আসছেন বাজ্যিমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ পরিদর্শন করবেন এবং এই সড়ক দিয়ে সিলেট থেকে হবিগঞ্জ যাবেন।
মঙ্গলবার একান্ত সচিব ফখরুদ্দিন আহমদ সাক্ষরিত মন্ত্রীর সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীতের কাজ চলছে। তবে দীর্ঘদিন ধরে মন্থর গতিতে চলছে এ কাজ। কাজ শুরুর চার বছর চলে গেলেও এখন পর্যন্ত জমি অধিগ্রহণও শেষ হয়নি। একদিকে সংস্কার কাজ অপরদিকে, ভাঙাচোরা সড়কের কারণে এই সড়ক হয়ে ওঠেছে এই অঞ্চলের মানুষে দুর্ভোগের অপর নাম। সড়কজুড়ে দীর্ঘ যানজট এখন প্রতিদিনকার ঘটনা। এনিয়ে ক্ষোভ আর অসন্তোষের মধ্যে সড়কটি পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি খন্দকার মুক্তাদির।

Manual5 Ad Code

মন্ত্রীর সফরসূচি সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেট আসবেন। বেলা ১১ টা ৪০ মিনিটে তিনি কানিশাইলে সুররমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বেলা ১২টা ২০ মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ পরিদর্শনে ওসমানীনগরের কুরুয়া যাবেন। সেখান থেকে সড়কপথে যাবেন হবিগঞ্জের নবীগঞ্জে। নবীগঞ্জের পানিউমদা এলাকায় এই সড়কের কাজ পরিদর্শন করবেন। এরপর যাবেন হবিগঞ্জে। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উন্নয়ন ও জনকল্যান নিয়ে সমন্বয় সভায় অংশ নেবেন।

Manual4 Ad Code

পরে হবিগঞ্জ থেকে সড়কপথে সিলেট ফিরে রাত সাড়ে ৯টার ফ্লাইটে ঢাকা ফিরে যাবেন মন্ত্রী।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code