প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। মৃত মাহমুদুল হাসান (৭ মাস) প্রতিবেশী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার মামুন আহমদের ছেলে। বুধবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে মুখ খুলছেনা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

Manual6 Ad Code

 

মৃত ওই শিশুর পিতা জানান, জ¦র-নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুকে গত ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী সময় থেকে কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণে তার ছেলের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বুধবার শ^াসকষ্ট বেড়ে যাওয়ার পর থেকে তিনি কর্তব্যরত চিকিৎসকদের ডেকেও পাননি। এমনকি দায়িত্বরত নার্সরাও চিকিৎসককে ফোন করে আনতে পারেননি। একপর্যায়ে তার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Manual6 Ad Code

 

স্বজনদের অভিযোগ, চিকিৎসক রোগীকে সময়মতো চিকিৎসা দিলে হয়তো ওই শিশু বেঁচে যেত। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনেরা।

 

এদিকে শিশু সন্তানের মৃত্যুর ঘোষণা শুনে ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনরা। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই চিকিৎসকদের অবহেলার খবর পাওয়া যায়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান বলেন, প্রতিদিন কত রোগী আসে, এদের মধ্য থেকে দু’একজন মারা যেতে পারে। চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বিষয়টি এমন নয় বলে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code