প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে আস্বাভাবিকভাবে মৃত ব্যক্তির মরদেহ বিয়ানীবাজারে আনা নিয়ে অনিশ্চয়তা

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে আস্বাভাবিকভাবে মৃত ব্যক্তির মরদেহ বিয়ানীবাজারে আনা নিয়ে অনিশ্চয়তা

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চার দিন পর নিজ গাড়ির ভেতর থেকে আলী আহমদ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন উবার চালক ছিলেন। নিহত আলী আহমদ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা। তিনি মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ পুত্র।

Manual6 Ad Code

 

এদিকে লাশ উদ্ধারের এমন খবরে নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তবে তার লাশ দেশে আনা হবে কি-না, তা এখনো নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রে আইনী কার্যক্রম শেষে সে দেশের পুলিশের অনুমতি সাপেক্ষে মরদেহ আনার চেষ্টা করা হতে পারে বলে নিহতের পারিবারিক সূত্র জানায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে উবার চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলী আহমদ। তবে প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শনিবার সকাল পর্যন্ত পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি মিসিং ডায়েরি করে এবং নিখোঁজের ২৪ ঘণ্টা পার হওয়ার পর ঘটনাটিকে ‘হাই অ্যালার্ট’ কেস হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ তদন্ত ও অনুসন্ধান শুরু করে। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার পুলিশ তার ব্যবহৃত নিজস্ব গাড়ি থেকেই আলী আহমদের মরদেহ উদ্ধার করে।

তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

Manual3 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আলী আহমদের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে টেক্সাসসহ গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code