বিয়ানীবাজারে ‘আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’ স্লোগানে উজ্জীবিত তরুণরা
বিয়ানীবাজারে ‘আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’ স্লোগানে উজ্জীবিত তরুণরা
editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
বিয়ানীবাজারের খাসাড়িপাড়ায় গ্রামীণ নিরাপত্তার বিষয়ে সভা করছেন এলাকাবাসী। সোমবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়-আগামী প্রজন্ম/
Manual5 Ad Code
মিলাদ জয়নুল:
Manual7 Ad Code
সহিংস অপরাধ, কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধচক্র, মাদক-চোরাচালান বন্ধ আর ডিজিটাল জালিয়াতি এখন বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ভিন্ন কৌশলে এগুচ্ছে বিয়ানীবাজার থানা।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, পুলিশের সাড়া দেওয়ার সময়ের ব্যবধান কমানো, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ওপর ভর করে কাজ করতে চান তারা। এছাড়াও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা, অভিযানের সময় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, থানায় দর্শনার্থী ব্যবস্থাপনা চালু এবং অনলাইনে নজরদারি বাড়ানোর চেষ্টা করছে বিয়ানীবাজার থানা পুলিশ।
Manual3 Ad Code
সম্প্রতি কয়েক মাস থেকে বিয়ানীবাজার থানা এলাকায় বেশ কয়েকটি ছিচঁকে চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে পৌরশহরের বিভিন্ন গ্রাম থেকে অন্তত: ২০টির মত গ্যাস রাইজার চুরি হয়। এছাড়াও বাসা-বাড়িতে হানা দেয় চুরের দল। এসব ঘটনায় নারীসহ অন্তত: ৫জনকে গ্রেফতার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর অপরাধ নিয়ন্ত্রণ করতে এলাকার তরুণ-যুবকদের কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি গ্রামভিত্তিক গড়ে ওঠা সামাজিক সংগঠনকে এলাকায় নজরদারি বৃদ্ধির তাগিদ দিচ্ছেন। গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় অপিরিচিত লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। রাত ১১টার পরে অপরিচিতজনের চলাচলে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া অপরাধ ঠেকাতে গ্রামের যুবকরা একত্রিত হয়ে পাহাড়ার দায়িত্ব নিয়েছেন। ‘আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’ স্লোগানে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছায় রাত জেগে পাহাড়ায় গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
Manual6 Ad Code
পৌরশহরের খাসাড়িপাড়া এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে একাধিকবার বৈঠক করেছেন গ্রামবাসী। নিরাপত্তার জন্য বৈঠকে নানান ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। রাতের বেলা এলাকার প্রতিটি প্রবেশপথ ও অলিগলিতে যুবকদের সমন্বয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা বাধার মুখে পড়লে তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় খবর পৌঁছে দেওয়ার জন্য বিশেষ যোগাযোগের মাধ্যম চালু করা হয়েছে। গ্রামের বাসিন্দা মিজানুর রহমান রুমেল বলেন, আমাদের গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা রাতে পাহারার ব্যবস্থা করেছি। রাতে গ্রামের মোড়ে মোড়ে ও প্রবেশপথে পাহারা বসানো হয়েছে। এলাকার লোকজন পালাক্রমে পাহারায় অংশগ্রহণ করছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর বলেন, অপরিচিত লোকদের সাথে শুরুতেই আক্রমণাত্মক না হয়ে অত্যন্ত নম্রভাবে কথা শুরু করুন। বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন। তিনি যে উদ্দেশ্যে এসেছেন বলছেন, তার কথাবার্তা বা আচরণ কি তার সাথে মিলছে-এসব বিষয়ে তরুণ-যুবক পাহারাদারদের খেয়াল রাখা জরুরী। অযথা কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।