প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার’ এর সিক্যুয়াল

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ণ
১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার’ এর সিক্যুয়াল

Manual7 Ad Code

ডিজিটাল ডেস্ক:
২০১১ সালে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন গল্প নিয়ে তৈরি হবে ‘দ্য ডার্টি পিকচার ২’। তবে সিনেমাটির অভিনয়শিল্পী ও পরিচালক কে হবেন, তা এখনো জানাননি তিনি।

সম্প্রতি এক পডকাস্টে একতা কাপুর বলেন, বড় পরিসরে সিনেমাটির সিকুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। প্রথম সিনেমায় দক্ষিণি অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত গল্প তুলে ধরা হয়েছিল। নিজের যৌনতার প্রকাশ ঘটানোর কারণে সমালোচনার মুখে পড়া এক নারীর গল্প দেখানো হয়েছিল সেখানে।

Manual6 Ad Code

একতা বলেন, চরিত্রটিকে তিনি কখনো ভুক্তভোগী হিসেবে দেখাননি। বরং নিজের যৌনতাকে উদ্‌যাপন করা একজন নারী হিসেবেই তুলে ধরেছিলেন। তার মতে, এ কারণেই সিনেমাটি দর্শকের কাছে এতটা সফল হয়েছিল।

Manual1 Ad Code

নতুন সিনেমাটিও কোনো আলোচিত নারীর জীবন অবলম্বনে তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একতা। তবে সেই নারীর পরিচয় কিংবা সিকুয়েলে কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

Manual3 Ad Code

মিলান লুথরিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তি পায় ২০১১ সালে। সিনেমাটিতে সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তার অভিনয় প্রশংসিত হয় এবং সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।

Manual4 Ad Code

সিকুয়েলে বিদ্যা বালান ফিরবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। এর আগে এক সাক্ষাৎকারে সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। বিদ্যা বলেছিলেন, এমন প্রস্তাব পেলে তিনি সানন্দে রাজি হবেন। তার মতে, এটি দারুণ অভিজ্ঞতা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code