প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ
সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন শীত মৌসুমে দেশে আসা প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বার্তা দিয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। শীতের সময় রাতের টহল দ্বিগুণ করা এবং থানা এলাকার সংযোগস্থলগুলোতে সমন্বিত পুলিশি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সিলেট রেঞ্জ ডিআইজির মিডিয়া শাখা জানায়, গত শনিবার (১০ অক্টোবর) আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শীতের সময়ে সিলেটে বিপুলসংখ্যক প্রবাসী স্বজনদের কাছে বেড়াতে আসেন। এই মৌসুমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। কোনো এলাকাতেই যাতে প্রবাসীরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অপরাধের শিকার না হন, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

সভায় সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বিক নজরদারি জোরদারেরও তাগিদ দেওয়া হয়। পাশাপাশি শীতের রাতে সংঘটিত সম্ভাব্য অপরাধ, মাদক কারবার, চোরাচালান, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রেঞ্জ ডিআইজি। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

Manual8 Ad Code

মাসিক পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের আওতাধীন চার জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code