প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে দুর্গাপূজায় পুলিশের ১২ নির্দেশনা

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
সিলেটে দুর্গাপূজায় পুলিশের ১২ নির্দেশনা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সিলেট রেঞ্জ পুলিশ ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। রোববার (১১ অক্টোবর) সিলেট রেঞ্জ পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলোর কথা জানানো হয়। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

Manual2 Ad Code

পুলিশের বিজ্ঞপ্তিতে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া পূজামণ্ডপের আশপাশে অবৈধ দোকানপাট বসানো এবং রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজা উপলক্ষে মেলা কিংবা অন্য কোনো অতিরিক্ত উৎসব বা অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। উৎসব চলাকালে সড়কে মোটরসাইকেলের রেস ও বেপরোয়া গতিতে চলাচল থেকেও চালকদের বিরত থাকতে হবে। পূজামণ্ডপে বিশৃঙ্খলা এড়াতে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং যেকোনো অগ্নিদুর্ঘটনা রোধে অগ্নিনির্বাপক যন্ত্র মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় পুলিশ কর্তৃক নির্ধারিত রুট বা পথ অনুসরণের জন্য বলা হয়েছে।

পূজামণ্ডপে নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। বিশেষ করে নারী দর্শনার্থীদের তল্লাশির বিষয়টি সুশৃঙ্খল করতে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নারী স্বেচ্ছাসেবক রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে। পূজা চলাকালে যেকোনো ধরনের হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময় মণ্ডপের শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং উচ্চস্বরে শব্দ সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে অবিলম্বে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (১০ অক্টোবর) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে একটি বিশেষ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হকের সঞ্চালনায় ওই সভায় রেঞ্জের চার জেলার পুলিশ সুপার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে রেঞ্জের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা এই সভায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা গ্রহণ করেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code