প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজার ছুটিকে কেন্দ্র করে এই ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরের দিন ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ৭ নভেম্বর (শনিবার) একই সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি।
৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

ফলে শুক্র, শনি ও রবিবার—টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও থাকবে এই ছুটি।

Manual7 Ad Code

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code