প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২ জনের কারাদণ্ড

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ণ
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২ জনের কারাদণ্ড

Manual3 Ad Code

জেলা প্রতিনিধি :
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জব্দ করা তিনটি নৌকা নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানকালে বিভিন্ন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অবৈধভাবে ব্যবহৃত ২৫ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা তিনটি নৌকা নিলামে বিক্রি করা হয়।

Manual4 Ad Code

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান ও এস. এম. রায়হানুল ইসলাম।

Manual2 Ad Code

মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে রাজবাড়ী জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code