স্টাফ রিপোর্টার:
বন্ধুর স্ত্রীকে পরকীয়া ফাঁদে ফেলে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত বন্ধুর পেটে ছুরি চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার ধুনটে সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
Manual4 Ad Code
ছুরিকাঘাতে আহত তুলসি রায় (৩৫) কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Manual6 Ad Code
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একই এলাকার তুলসি রায়। বন্ধুত্বের সূত্র ধরে তুলসি রায়ের অবাধ যাতায়াত ছিল বাবু রায়ের বাড়িতে। যাতায়াতের একপর্যায়ে বাবু রায়ের স্ত্রীর (দুই সন্তানের জননী) সঙ্গে তুলসি রায় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি রায়। এ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও কোনো প্রকার সমঝোতা হয়নি। বাবু রায় একাধিক বন্ধু তুলসি রায়ের কাছে স্ত্রীকে ফেরত চেয়েছেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে।
Manual6 Ad Code
এ ঘটনার জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের রাস্তায় বাবু তার বন্ধু তুলসির পেটে ছুরি চালিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তুলসি রায়কে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে বাবু রায় ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।