ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, দুই-তিনে এমবাপে ও ইয়ামাল
ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, দুই-তিনে এমবাপে ও ইয়ামাল
editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
স্পোর্টস ডেস্ক:
ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের আসরে ছেলেদের বিভাগে সেরার মুকুট পরেছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, মেয়েদের বিভাগে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।
ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মাইকেল ওয়েন। দীর্ঘ ২৫ বছর পর ইংলিশদের সেই খরা কাটলেন ৩৩ বছর বয়সী হ্যারি কেইন।
Manual5 Ad Code
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর হাত থেকে তিনি এই মর্যাদাপূর্ণ ট্রফি গ্রহণ করেন।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে এই সাফল্যের দেখা পান তিনি। এছাড়া বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৮১ সালের পর এই প্রথম কেউ বর্ষসেরার ট্রফিটি জিতলেন।
Manual6 Ad Code
দ্বিতীয় হয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, এবং তৃতীয় হয়েছেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার লামিনে ইয়ামাল।
Manual1 Ad Code
মেয়েদের বিভাগে ২০২১ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। আইতানা বোনমাতির সমান তিনটি ব্যালন ডি’অর জয়ের রেকর্ডে ভাগ বসালেন তিনি। পাশাপাশি, উইমেন্স সুপার লিগের ক্লাব লন্ডন সিটি লায়নেসের প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন এই মিডফিল্ডার।
Manual5 Ad Code
এবারের আসরে ব্যক্তিগত ও দলীয় ক্যাটাগরির বেশিরভাগ পুরস্কারই স্প্যানিশ খেলোয়াড় ও কোচদের ঘরে গেছে, যা বিশ্ব ফুটবলে স্পেনের নিরঙ্কুশ আধিপত্যই পুনরায় প্রমাণ করে।