প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপত্তি-কর ভিডিও ছড়ানোর অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ২

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ণ
আপত্তি-কর ভিডিও ছড়ানোর অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ২

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
এক স্কুলশিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় রসুলপুর ইউপি চেয়ারম্যানসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামিকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার। আসামিরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের মো. সালেহীন আকন্দ (২৪) ও রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (৪০)।

Manual6 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাদুল্লাপুরের ভুক্তভোগী ওই শিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ ওঠে। এর আগে তিনি দুই আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। ওই মামলার পর থেকেই তাকে ভয়ভীতি দেখানো ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।স্থানীয় সংবাদ পরিবেশন

Manual6 Ad Code

মঙ্গলবার চার আসামি আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুই আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপর দুই আসামি শ্রী প্রদীপ কুমার ও রবিউল আকন্দকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়।

Manual1 Ad Code

বাদী বলেন, আমি একজন স্কুলশিক্ষিকা। আমার সম্মানহানি করে সমাজের কাছে ছোট করার চেষ্টা করা হয়েছে। অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছি। আমি প্রতিশোধ চাই না, শুধু ন্যায়বিচার ও নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার জানান, মামলার অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন বলে তারা আশা করছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code