প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুয়েতে ইয়েমেনি নাগরিককে গ/লা কে/টে হ*ত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ বাংলাদেশী যুবকের

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
কুয়েতে ইয়েমেনি নাগরিককে গ/লা কে/টে হ*ত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ বাংলাদেশী যুবকের

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
কুয়েত সিটির অদূরে শনিবার শার্ক থানায় এক বাংলাদেশি যুবক নিজে গিয়ে আত্মসমর্পণ করেছেন। কুয়েতের মুতলা এলাকায় এক ইয়েমেনি নাগরিককে খুনের কথা স্বীকার করেছেন।
বাংলাদেশি যুবক বয়স (৪৭) অত্যন্ত আতঙ্কিত অবস্থায় শার্ক থানার ডিউটি অফিসারের কাছে যায়। সে এক ইয়েমেনিকে খুন করেছেন বলে স্বীকার করেন। পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এর আগে তার বিরুদ্ধে কাজের জায়গা থেকে পালিয়ে যাওয়ার বা নিখোঁজ থাকাসহ বিভিন্ন অভিযোগ ছিল।

Manual1 Ad Code

পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন যুবক জানান, নিহত ইয়েমেনি নাগরিক তার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ইয়েমেনিকে আক্রমণ করেন। গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ করেছেন।

মুতলা সিটির একটি প্রপার্টির ভেতর থেকে গলা কাটা অবস্থায় ইয়েমেনি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে পাবলিক প্রসিকিউশনের প্রতিনিধি, ক্রাইম ইনভেস্টিগেটর ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে ম*রদে*হ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। বর্তমানে অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবরণ বা চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হয়নি।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code