বিয়ানীবাজারে এইচএসসিতে পাসের হার কম, কেন এই বিপর্যয়
বিয়ানীবাজারে এইচএসসিতে পাসের হার কম, কেন এই বিপর্যয়
editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
Manual6 Ad Code
মিলাদ জয়নুল:
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বিয়ানীবাজার উপজেলায় গত বছরের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বিয়ানীবাজারের সবক’টি কলেজে অতীতের তুলনায় এইচএসসি পরীক্ষায় এবারই পাসের হার সবচেয়ে কম।
বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ এসেছে মাত্র ৪ টি।
Manual4 Ad Code
পরীক্ষার ফলাফল অনুযায়ী, বিয়ানীবাজার সরকারি কলেজে ১২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০২ জন, ফেইল ৪৮২ জন। এ+ এসেছে মাত্র ৪ টি। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে ৩১৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস ৯৯ জন, ফেইল করেছে ২১৫ জন। বৈরাগীবাজার আইডিয়াল কলেজে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৬০ জন, ফেইল করেছে ৮৯ জন। দুবাগ স্কুল এন্ড কলেজে ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৬২ জন, ফেইল করেছে ১৩৯ জন। সৈয়দ নবীব আলী কলেজে ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৮ জন, ফেইল ১৪০ জন। বিয়ানীবাজার বালিকা স্কুল এন্ড কলেজে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ২১ জন, ফেইল করেছে ৫৯ জন।
Manual4 Ad Code
Manual6 Ad Code
খারাপ ফলাফলের এই কারণ নিয়ে কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী তোফায়েল হাসান তোহা ক্ষোভ প্রকাশ করে বলেন, খারাপ ফলাফল হওয়ার পিছনে একজন শিক্ষার্থী যতটুকু দায়ী, তার চেয়েও বেশী দায়ী আমাদের উচ্চ বিলাসী অভিভাবকবৃন্দ। সন্তানদের সঠিক পরিচর্যা নাই, আছে শুধু প্রত্যাশা। আপনার সন্তান ক্লাস—কোচিং এর নামে কোথায় আড্ডা দিচ্ছে তা কয়দিন খোজ করেছেন। মেয়েদের অবস্থা তো আরো খারাপ। একাডেমিক যোগ্যতা প্রয়োজন নেই, বিলেত ফেরত জামাই যেন তাদের স্বপ্ন।
শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান জানান, শুধু ফলাফলের পরিসংখ্যান দিয়েই এর কারণ নির্ধারণ করা সম্ভব নয়। বিষয়ভিত্তিক ফলাফল, প্রশ্ন কঠিন হওয়া, পরীক্ষার্থীদের প্রস্তুতি এবং উত্তরপত্র মূল্যায়নের ধরন পর্যালোচনা করেই প্রকৃত কারণ চিহ্নিত করা দরকার।