প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জনগন একদিকে মোদি-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ণ
জনগন একদিকে মোদি-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী

Manual6 Ad Code

ডিজিটাল ডেস্ক :
ভারতের জনগণ একদিকে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্যদিকে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। সোমবার (১২ অক্টোবর) দিল্লির বিক্ষোভ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই কথা জানান।

Manual4 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে বেলা ৩টায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করা হবে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ধরে বলেন, এই ইস্যুতে দিল্লিতে গত চার-পাঁচ দিন ধরে ‘চলো দিল্লি’ ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে সাধারণ মানুষের গণআন্দোলন গড়ে উঠেছে।
তিনি পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল ও রক্ষা করার চেষ্টা করছে।

Manual1 Ad Code

রাহুল গান্ধী বলেন, সরকার এই কাজ করে মারাত্মক ভুল করছে, কারণ প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, মূল নিয়ন্ত্রণকারীর সন্ধান তত সহজ হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code