প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual1 Ad Code

র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আক্তার হোসেন। সঞ্চালনায় ছিলেন মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তিনগ্রাম শ্রমজীবী সমবায় সমিতির লুৎফুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মান্নান (মনাফ), ওসি (তদন্ত) সূজন কর্মকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা।

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বারকি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল জলিল, জলবায়ু যোদ্ধা মহিলা নাসিমা বেগম, ধুলিয়া সাতবিলা সমিতির সাধারণ সম্পাদক এখলাস আহমেদ, সাংবাদিক আনোয়ার সুমন, দক্ষিণ বুড়দেও সার্বিক সমিতির সভাপতি গোলাপ মিয়া, সুতাধরী রাইখাল সমিতির সভাপতি জামিল উদ্দিন ফজলুর রহমান মেম্বার সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code