নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)। শনিবার (৭ নভেম্বর) সন্ধায় মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে এ অভিযান চালানো হয়।
Manual1 Ad Code
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে বলে খবর পায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। পরে পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটি আটক করে। এ সময় ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। যদিও একজন পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
Manual6 Ad Code
এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকার জানান, আটক ব্যক্তিদের মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।