প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজমিরীগঞ্জে রাতের আঁধারে বিদ্যালয়ে চুরি

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
আজমিরীগঞ্জে রাতের আঁধারে বিদ্যালয়ে চুরি

Manual3 Ad Code

আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে একটি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত ‘জলসুখা কিন্ডারগার্টেন’ স্কুলে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা প্লাস্টিকের ১০টি চেয়ার, সিলিং ফ্যান, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক চুলা, চায়ের কাপ, পিতলের ঘন্টি, ল্যাপটপ, কালার প্রিন্টার ও নগদ প্রায় ৪৬ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।

Manual1 Ad Code

​বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের কার্যক্রম শেষে বিদ্যালয় তালাবদ্ধ করে যে যার বাড়িতে ফিরে যান শিক্ষক ও কর্মচারীরা। রবিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে বিদ্যালয় খুলতে এসে অফিস কক্ষের তালা খোলা দেখতে পান স্কুলের আয়া। এ সময় অফিস কক্ষে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পান তিনি।

Manual5 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত হাসান জানান, শনিবার বিকেলে স্কুল শেষে অন্যান্য দিনের মতো সব রুম তালাবদ্ধ করে আমরা বাড়ি ফিরি। রবিবার সকালে স্কুল এসে অফিসের তালা খোলা দেখে বিষয়টি আমাকে স্কুলের আয়া ফোনে জানান। অফিসে এসে দেখি সবকিছু চুরি হয়ে গেছে। নগদ ৪৫ হাজার ৯৫০টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছি আমরা।

স্থানীয় বাসিন্দা বাহার মিয়া জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মত জায়গায় যদি এমন চুরির ঘটনা ঘটে তবে সাধারন মানুষ যাবে কোথায়!

স্থানীয় ইউপি সদস্য আলা উদ্দিন মিয়া জানান, সকালে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখান থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে৷ শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা দুঃখজনক।

Manual1 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। জড়িতদের আটক করতে আমাদের অভিযান চলছে।

Manual3 Ad Code

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code