প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জোড়া খুন: সিলেট থেকে আসামি গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ
জোড়া খুন: সিলেট থেকে আসামি গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকা থেকে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতার দুখু মিয়া (২২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে।
এসআরবি জানায়, সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর সকালে জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া এলাকায় মতিউর রহমানের (৪৮) ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন।

পরে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। এরই জেরে ওই মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি দুখু মিয়াকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code