প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, সিলেটে ৫ দফা দাবিতে মানববন্ধন

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ণ
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, সিলেটে ৫ দফা দাবিতে মানববন্ধন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে এবার সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের বঞ্চিত সদস্যরা। সম্প্রতি (গত ৫ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়া নূরানী-৭৮নং বাসার বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ তছির তৃতীয় স্ত্রী সামছুন নেহার সমছুন ও মেয়ে সৈয়দা শারমীন আক্তার শিমলির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত রাখা হয়েছে।

Manual2 Ad Code

তার প্রথম স্ত্রী রুনী বেগম চৌধুরী ও তার ৩ ছেলে সৈয়দ হাসনাত আজাদ, সৈয়দ জাকির আজাদ ও সৈয়দ সামাদ আজাদ জনি, দ্বিতীয় স্ত্রী সাহেনা বেগমের দুই ছেলে সৈয়দ আবু শাহিন আজাদ খোকন ও সৈয়দ আবু মুহিন আজাদ শিপলু, তার দুই ভাতিজা মাহেবুল আজাদ লিটন ও জাহেদুল আজাদ জুয়েল তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে অযথা হয়রানি, তদন্ত কার্যক্রমে প্রভাবিত করার চেষ্টা, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি প্রদান এবং সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ সামছুন নেহারের।

Manual5 Ad Code

তাদের সম্পত্তি উদ্ধার ও ন্যায্য হিস্যা আদায়ে এর আগে তারা সিলেটে একাধিক সংবাদ, একাধিকবার পুলিশ কমিশনার ও থানায় অভিযোগ দায়ের করলেও সন্তোষজনক কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত ২ জুন সিলেট মহানগর পুলিশের কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরও তারা অভিযোগ দায়ের করেছেন।

তাদের এসব অভিযোগের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা ৫ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Manual4 Ad Code

তাদের দাবিগুলো হচ্ছে, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তি সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও নিষ্পত্তি, মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি ও ভীতি প্রদর্শন বন্ধ, ন্যায় বিচারের মাধ্যমে সবার আইনী অধিকার নিশ্চিত করা এবং সবকিছুর নিরপেক্ষ প্রভাবমুক্ত তদন্ত করা।

মানববন্ধন শেষে সামছুন নেহার বলেন, আমার সতিন ও তাদের ছেলেরা আমি ও আমার মেয়েকে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছেন। আমার কোথাও যাওয়ার আর জায়গা নেই। সম্পত্তির দাবি করায় তারা বারবার আমি ও আমার মেয়েকে একাধিক মামলা দিয়ে হয়রনি করছেন, ভয় ভীতি দেখাচ্ছেন। বারবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও কোনো সমাধান পাচ্ছিনা। প্রশাসনের কাছে আমার অনুরোধ, হয় আমাদের সমস্যার সমাধান করুন, অন্যতায় মেরে ফেলুন। আর সহ্য হচ্ছেনা।

বীর মুক্তিযোদ্ধা মরহুম তছির আলীর মেয়ে সৈয়দা শারমিন আক্তার শিমলি বলেন, আমার বাবার সম্পত্তি চাই। আমরা আজ অসহায়। ডিসি কমিশনারের কাছে বারবার গেলেও কোনো সুফল পাচ্ছিনা। হয় আমাদের সম্পত্তি উদ্ধার করে বুঝিয়ে দিন, অন্যতায় আমাদের মেরে ফেলুন।

Manual1 Ad Code

মানববন্ধনে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code