প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ০১:৩১ অপরাহ্ণ
জকিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Manual7 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় থানার একটি আভিযানিক দল উপজেলার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জসিম উদ্দিন জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। তিনি জকিগঞ্জ থানার জিআর নং-১৭৭/২০১৯ মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

Manual8 Ad Code

জকিগঞ্জ থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক উদ্ধার, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code