বাবার অসুস্থতার খবরে ছেলে, ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন বাবা
বাবার অসুস্থতার খবরে ছেলে, ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন বাবা
editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ০১:০৫ অপরাহ্ণ
Manual3 Ad Code
কুষ্টিয়া প্রতিনিধি:
বাবার অসুস্থতার খবর শুনে ছেলের মৃত্যু। আবার ছেলের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টার পর মারা গেছেন বাবাও।
Manual6 Ad Code
এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছেলে ও রাতে বাবার মৃত্যু হয়।
Manual3 Ad Code
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় দিকে দুজনের জানাজা শেষে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
মারা যাওয়া বাবা আবদুল মান্নান (৫৯) ও বড় ছেলে মাহফুজুর রহমান (২৭) কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবা আবদুল মান্নান ৭-৮ বছর ধরে অসুস্থ হয়ে বিছানাগত ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। ছেলে মাহফুজুর বছরখানেক আগে বিয়ে করেন এবং অসুস্থ বাবা ও মাকে সঙ্গে নিয়ে পরিবারসহ একত্রে বসবাস করে আসছিলেন। মাহফুজুর শহরে কোর্ট স্টেশন এলাকায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার অসুস্থতাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে চিন্তামগ্ন থাকতেন তিনি।
Manual4 Ad Code
মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রেসে কাজ করার সময় মাহফুজুরের মা ফোন করে জানান, বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। খবর শোনার পরপরই মাহফুজুর সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক জনিতকারণে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ওই প্রিন্টিং প্রেসের কর্মী শিপন ইসলাম বলেন, ‘মাহফুজুর ভাই চেয়ারে বসে ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ফোন করে জানায় তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর শুনে তিনি চেয়ারে বসা অবস্থাতেই হেলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা সবাই হাসপাতালে গিয়ে তার মরদেহ বাসায় নিয়ে আসি। বাড়িতে নেওয়ার পর ছেলের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়। এই খবর শোনার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। ছেলের গোসল, কাফন সম্পূর্ণ করার পরেই শুনি রাত ১১টার দিকে তার বাবাও মারা গেছেন।’
বুধবার সকাল ৯টায় দিকে দুজনের জানাজা শেষে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি দাফন করা হয়। বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।