সিলেটের একটি নির্জন স্থানে নারী পুলিশের সাথে যা ঘটল…
সিলেটের একটি নির্জন স্থানে নারী পুলিশের সাথে যা ঘটল…
editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ীতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) তুলে নেওয়ার চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী কনস্টেবলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
Manual2 Ad Code
ওই নারী পুলিশ সদস্যের স্বামীও জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছের একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী জানান, থানায় দায়িত্ব পালন শেষে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। ঘটনার সময়ও তিনি ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশ জানায়, ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। মঙ্গলবার রাতে ডিউটি শেষে পুলিশের পোশাক পরিবর্তন করে সিভিল ড্রেসে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ডিউটি শেষ করে প্রায়ই তাঁর স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। পথে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে নির্জন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণ তাঁর পথরোধ করে। এ সময় একজন পেছন দিক থেকে তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যজন মোটরসাইকেল নিয়ে সেখানে অপেক্ষা করছিল। এ সময় ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো মালামাল ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা।
Manual3 Ad Code
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে সিভিল ড্রেসে বাসায় ফেরার পথে ওই নারী কনস্টেবলের গতিরোধ করে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ছিনতাইয়ের চেষ্টা করে। তবে তাঁর সাহসিকতা এবং আশপাশের লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’