বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দু’জনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার পৃথক এলাকা থেকে নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
Manual3 Ad Code
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামের আলী হোসেন (৩২) ও আলীনগর ইউপির মোঃ সামিউল হক (২৬)। আলী হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ও সামিউল যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), এবং অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেলের সাবির্ক তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ, এসআই সিকান্দার আলী, এসআই গোপেশ চন্দ্র দাস, এসআই দীপংকর সরকার, পিএসআই রবিন মিয়া, এএসআই বিমল চন্দ্র দাস, এএসআই আহসান কিবরিয়া, এএসআই আবু সুফিয়ান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
Manual1 Ad Code
Manual7 Ad Code
এদিকে বিয়ানীবাজার থানাধীন দুবাগ পয়েন্ট এলাকায় এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোনাভুক্ত আসামী শাকিল আহমদ কে গ্রেফতার করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।