যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্বামীর মনোভাব জানালেন কিয়ারা
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্বামীর মনোভাব জানালেন কিয়ারা
editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
বিনোদন ডেস্ক:
Manual6 Ad Code
যশের বিপরীতে কিয়ারার অভিনীত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। বিশেষ করে দুজনের রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি ছবিটি। এবার সিনেমার ফলাফল ও যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কিয়ারা।
Manual5 Ad Code
Manual2 Ad Code
এদিকে যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় স্বামী সিদ্ধার্থ মলহোত্রার কোনো আপত্তি ছিল কি? করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে তিনি জানান, সিদ্ধার্থকে ভালো করেই চেনেন তিনি। তাই এ ধরনের দৃশ্য নিয়ে তার বিশেষ কোনো সমস্যা নেই বলেই মনে করেন কিয়ারা।
অনুষ্ঠানে করণ জোহর অভিনেত্রীর কাছে জানতে চান, যশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল। জবাবে কিয়ারা সিদ্ধার্থের কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেননি। বরং জানান, স্বামীকে ভালো করেই চেনেন তিনি। এসব বিষয় নিয়ে সিদ্ধার্থের বিশেষ কোনো সমস্যা নেই বলেই মনে করেন অভিনেত্রী।
এ ধরনের দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন কিয়ারা। উদাহরণ হিসেবে ঐশ্বরিয়া রাইয়ের প্রসঙ্গ টানেন তিনি। নিজের দৃশ্যগুলো নিয়ে ইন্টারনেটে দর্শকদের নানা মন্তব্য দেখেছেন কিয়ারা। তার ভাষ্য, অনেকেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি ঘিরে সমাজের দ্বিচারিতাও তার নজরে এসেছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।
Manual7 Ad Code
তার কথায়, সিনেমাটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে পরে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া তাকে কিছুটা স্বস্তি দেয়। বিশেষ করে চেনা অভিনয়গণ্ডি পেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।