প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে সোনালী ব্যাংকের একাউন্ট থেকে আইনজীবীর ৩৫ লাখ টাকা লোপাট

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ণ
সিলেটে সোনালী ব্যাংকের একাউন্ট থেকে আইনজীবীর ৩৫ লাখ টাকা লোপাট

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে সোনালী ব্যাংকের একটি একাউন্ট থেকে এক আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও হয়ে গেছে। ওই আইনজীবীর অভিযোগ, ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তেই একাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীন আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার একাউন্ট থেকে এই বিপুল অংকের টাকা লোপাট হয়। দিলীপ কুমারের অভিযোগ, এই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও ব্যাংক কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকে তেমন সহযোগীতা পাননি তিনি।

Manual7 Ad Code

দিলীপ কুমার জানান, নিজের জীবনের সব সঞ্চয় জমা রেখেছিলেন এই ব্যাংক একাউন্টে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

প্রতারণার বিষয়টি ধরা পড়ে গত সোমবার (৯ নভেম্বর)। এদিন, ২০ হাজা্র টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। তবে ব্যাংক থেকে জানানো হয়- তার একাউন্টে কোন টাকা নেই।

পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বর ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে তার একাউন্ট থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। কয়েকদফায় এই টাকা স্থানান্তর করা হয়।

ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বলেন, আমার ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নেই। ডিজিটাল লেনদেন আমি কখনো করিনি। তিনি বলেন, আমার অজান্তেই আমার ব্যাংক একাউন্ট থেকে ৩৫ লাখ টাকা গায়েব হয়। টাকা স্থান্তরের কোন ম্যাসেজও আমার মোবাইলে আসেনি।

বৃহস্পতিবার প্রবীণ এই আইনজীবী বলেন, এ ব্যাপারে আমি ব্যাংক কর্তৃপক্ষ ও কতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত টাকা উদ্ধারে তাদের কাছ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।

তিনি বলেন, কালকে পুলিশ এসেছিলো। তারা এসে বলছে- এটি ব্যাংকের বিষয়। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে- তারা খতিয়ে দেখছে।
ড. দিলীপ বলেন, এই একাউন্টে আমার সঞ্চয়ের সব টাকা জমা ছিল। এই টাকা না পেলে আমি নিঃস্ব হয়ে যাব।

Manual4 Ad Code

এ ব্যাপারে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, এই অভিযোগ পেয়েছি। এর সাথে যেহেতু আমার ব্যাংকের সুনামের বিষয় জড়িত তাই ব্র্যাঞ্চের পক্ষ থেকে তার টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবো।
টাকা খোয়া যাওয়ার সাথে ব্যাংকের নিরাপত্তা ব্যববস্থায় কোন গাফিলতি আছে কী না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টাকাগুলো কোন কোন একাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা যাছাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code