প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মিরাজকে চ্যালেঞ্জ মনে হচ্ছে বাভুমার

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
মিরাজকে চ্যালেঞ্জ মনে হচ্ছে বাভুমার

Manual6 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual5 Ad Code

দক্ষিণ আফ্রিকার মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। এক দিন আগেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। চার পেসার নিয়েছে দল সাজিয়েছে স্বাগতিকরা। অধিনায়ক টেম্বা বাভুমা অবশ্য অফ স্পিনে নিজের ক্যারিয়ারের শুরু থেকে দুর্বল। ম্যাচের আগের দিন তাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে সতর্কতার কথা জানালেন।

Manual4 Ad Code

 

বাভুমা বলছিলেন, ‘ক্যারিয়ারজুড়ে ডানহাতি অফ স্পিনে চ্যালেঞ্জ ছিলই আমার জন্য। এই সিরিজে মেহেদীকে (মেহেদী হাসান মিরাজ) সামলানোটা এরকমই হতে যাচ্ছে (চ্যালেঞ্জিং হবে)। তাকে আগেও খেলেছি। জানি কেমন চ্যালেঞ্জ হতে পারে। সব ব্যাটারেরই কিছু কিছু টাইপের বোলার থাকে, যাদের বিরুদ্ধে তারা আউট হয়। আগে বাঁহাতি স্পিনের বিপক্ষেও আমি সংগ্রাম করেছি। তবে আমি নিজের খেলাতেই বেশি মনোযোগী। সামনে যে চ্যালেঞ্জ আসবে সেগুলো নিতে আমি মুখিয়ে আছি।’

অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলেন বাভুমা। মানিয়ে নেওয়া নিয়ে তিনি বলেন, ‘মাঝের বিরতির সময়ে আমি ক্রিকেট থেকে যতটা সম্ভব দূরে ছিলাম। পরিবারের সাথে ছিলাম। সময়টা ভালো গিয়েছে। দলে ফিরে আবার ক্রিকেটে মনোযোগী দিয়েছি। এখন আমি বেশ রিফ্রেশড। বাংলাদেশ সিরিজ নিয়ে বেশি মনোযোগী এখন।’

পরে বাংলাদেশ সিরিজ নিয়ে আফ্রিকান অধিনায়ক বলছিলেন, ‘আমাদের জন্য ন্যূনতম লক্ষ্য হচ্ছে, আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটি ধরে রাখা। আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে। সাথে কীভাবে আরও ভালো হতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। শুরুতে আরও রুথলেস ক্রিকেট খেলতে হবে। নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে।’

Manual4 Ad Code

 

‘পিচ দেখে স্বাভাবিক ওয়ান্ডারার্স উইকেট মনে হচ্ছে। এখানে সবসময় পেসারদের জন্য সাহায্য থাকে। গরমের কারণে শেষ দিকে স্পিনাররা সুবিধা পেতে পারে। বাংলাদেশ অন্য যেকোনো দলের মতোই। তারা তাদের শক্তির জায়গা নিয়েই মাঠে নামবে। এখানে অনেক জায়গা আছে যেগুলো আমরাও কাজে লাগাতে চাইব। আমরা তাদেরকে সম্মান করছি। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে। গত ২ বছরে ভালো খেলেছে অনেক। তাদেরকে একদমই হালকাভাবে নিচ্ছি না আমরা।’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code