হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি। রবিবার ভোরে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি দল শায়েয়াগঞ্জ থানাধীন রেলওয়ে গুদাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হল চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ (৩৪), একই এলাকার শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকার আব্দুল মন্নাফের ছেলে মনু মিয়া (৪৯) ও বানিয়াচং উপজেলার হিয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২১)।
Manual1 Ad Code
এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা 7E77, BGD88, Bee999, 558H.COM অ্যাপস ব্যবহার করে মোবাইলে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবির গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
Manual2 Ad Code
তাদের সবাইকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।