প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ১০ মাসে অর্ধশতাধিক খু/ন, শীর্ষে গোয়াইনঘাট

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ণ
সিলেটে ১০ মাসে অর্ধশতাধিক খু/ন, শীর্ষে গোয়াইনঘাট

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বেড়েই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। পারিবারিক বিরোধ, জমিজমা ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, মাদকসংক্রান্ত বিরোধ কিংবা সামান্য কথাকাটাকাটি- বিভিন্ন কারণে ঘটছে প্রাণহানির ঘটনা। নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ মাসে অন্তত ৬৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১২ জন।

সিলেট জেলা ও এসএমপি পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে সিলেটের ১৭টি থানায় মোট ৬৭টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের আওতাধীন ১১টি থানায় ৪০টি এবং এসএমপির ছয়টি থানায় ২৭টি মামলা হয়েছে। নিহতদের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী, গৃহবধূ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও রয়েছেন। বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনা থেকে শুরু হওয়া বিরোধও শেষ পর্যন্ত রূপ নিচ্ছে প্রাণঘাতী সংঘাতে।

Manual6 Ad Code

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মাস ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে অক্টোবর মাসে ১২টি। এছাড়া জুলাইয়ে ৯টি, জানুয়ারি ও জুনে ৫টি করে এবং আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে ৪টি করে হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। উপজেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গোয়াইনঘাটে। অন্যদিকে সবচেয়ে কম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জকিগঞ্জে।

সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) শংকর নন্দী মজুমদার জানান, গত ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেলা পুলিশের আওতাধীন থানাগুলোতে ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে সিলেটে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনাকে গলা কেটে হত্যা করা হয়। একসঙ্গে তিনজনের এমন নৃশংস হত্যাকাণ্ডে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর আগে গত ১১ মে সিলেট সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৬ আগস্ট প্রতিবেশী জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

গত ২২ মে কোতোয়ালী এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে নিহত হন র‌্যাব-৯-এর সদস্য ইমন আচার্য। একই দিনে জালালাবাদ এলাকায় মায়ের হাতে প্রাণ হারায় দেড় বছর বয়সী শিশু মাইমুনা জান্নাত তোহা।

Manual2 Ad Code

এছাড়া পূর্ববিরোধের জেরে গত ২ অক্টোবর দক্ষিণ সুরমায় লন্ডনযাত্রার মাত্র তিন দিন আগে খুন হন প্রবাসী শাহ মাহির আহমদ রাসেল। এর এক মাসের কিছু বেশি সময় পর গত ৬ নভেম্বর একই উপজেলায় হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা গেদা মিয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলাম।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘মহানগর এলাকায় হত্যাকাণ্ডের সংখ্যা তুলনামূলক কম। অধিকাংশ হত্যাকাণ্ড তাৎক্ষণিক উত্তেজনা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটছে। সব হত্যাকাণ্ডই পূর্বপরিকল্পিত নয়। তবে কিছু ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে তেতলিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে সংঘটিত খুনের ঘটনাগুলোকে তিনি উদ্বেগের কারণ হিসেবে দেখছেন।’

অন্যদিকে, সিলেট জেলার গত ১০ মাসের হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি জানান, ‘এ সময়ে রাজনৈতিক কর্মী নিহত হলেও সেসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ ছিল না। অধিকাংশ হত্যাকাণ্ডের মূল কারণ পারিবারিক কলহ।’

Manual3 Ad Code

পুলিশ সুপার আরও বলেন, ‘সামান্য উত্তেজনা থেকেই অনেক মানুষ অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিকভাবে সচেতন হতে হবে। এ লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ নিয়মিত সচেতনতামূলক কাজ করছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code