প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিদেশী কূটনীতিকদের যা জানালো সরকার

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
বিদেশী কূটনীতিকদের যা জানালো সরকার

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

দেশে সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে সরকার। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কর্মীদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে ঢাকা।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য তুলে ধরেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরে তিনি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থি। মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ চায়। সরকার এসব প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথেও আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ধারাবাহিকতার প্রেক্ষাপটেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের পাশাপাশি বিদেশেও সক্রিয়। কয়েকটি দেশে তারা সম্প্রীতি বিনষ্ট করছে এবং সন্ত্রাস ও অর্থপাচারের সঙ্গে জড়িত। তাদের দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে কূটনীতিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে এসব ঘটনা বিচ্ছিন্ন রাজনৈতিক প্রতিবাদ নয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে চাইছে। পুলিশ স্থাপনায় হামলা এবং অস্ত্র লুটের চেষ্টার মাধ্যমে তারা রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনকে চ্যালেঞ্জ জানাতে চাইছে।

সরকার এসব ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে দেবে না উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

ব্রিফিংয়ে নভেম্বর মাসের সহিংসতার একটি পরিসংখ্যানও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় ১৫৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনা কেবল রাজনৈতিক কর্মসূচি বা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশ স্থাপনায় হামলা এবং মহাসড়ক অবরোধের ঘটনাও রয়েছে।

ব্রিফিংয়ে কয়েকটি নির্দিষ্ট ঘটনার বিবরণ দেন তিনি। জানান, ১৭ নভেম্বর গোপালগঞ্জে একটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও থানা ভবনে আগুন দেওয়া হয়। অস্ত্র ও গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গুরুতর আহত হন। ১৯ নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনে ভাঙচুর করা হয়।

এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের কথা জানান প্রতিমন্ত্রী। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের কারণে যান চলাচল ও টোল আদায় ব্যাহত হয়। ফরিদপুরে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ায় চালক নিহত হন। একটি মিছিলে হামলায় বিএনপির স্থানীয় দুই নেতার প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।

Manual6 Ad Code

প্রতিমন্ত্রী আরও জানান, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৮৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা কিংবা হামলার চেষ্টা হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। তার ভাষ্য, দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলা এবং শ্রমিকদের দুর্ভোগে ফেলতেই এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। তা সত্ত্বেও দলটির কর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিছিল, অবরোধ, বিক্ষোভ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পদ ধ্বংস কিংবা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বেআইনি কর্মকাণ্ডের দায়মুক্তির সুযোগ নেই। একই সঙ্গে প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও সরকার বরদাশত করবে না।

Manual3 Ad Code

উল্লেখ্য, নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে বলে কূটনীতিকদের জানান হুমায়ুন কবির। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code