নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে।
Manual1 Ad Code
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিছানাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকোলেট, কসমেটিক্স, জুস, বিস্কুট, ফেন্সিডিল, ট্রলি ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়েছে।
এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।
এদিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা নিজেদের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছে।