প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের রাজপথে বিএনপি-জামায়াত, সক্রিয় এমপি এমরান

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের রাজপথে বিএনপি-জামায়াত, সক্রিয় এমপি এমরান

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

বহুবছর পর দলীয় প্রতীকে নির্বাচিত এমপি পেয়েছেন বিয়ানীবাজারের বিএনপি নেতাকর্মীরা। নিজ দলের এমপি পেয়ে রাজনৈতিক কর্মকান্ডে বেশ সক্রিয় তারা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে ফুরফুরে মেজাজে মাঠে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থকরাও। কয়েক দফা মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন।

চাঙ্গাভাব পরিলক্ষিত হয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবিরে। নিয়মিত সভা-সমাবেশ, বিক্ষোভ করে আওয়ামী নৈরাজ্য ঠেকাতে তৎপর রয়েছেন তারা।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, সভা-সমাবেশ করছেন সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রতিদিনই তাঁর নির্বাচনী এলাকায় একাধিক জনসমর্থিত কর্মসূচীতে উপস্থিত হচ্ছেন তিনি। এসব অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সরকারী দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর এমন রাজনৈতিক তৎপরতায় বিয়ানীবাজারে বড় ধরনের কোন কর্মসূচি পালন করতে পারছেনা নিষিদ্ধ আওয়ামীলীগ কিংবা সহযোগী সংগঠন। গত ১৯ নভেম্বরের লকডাউনেও কোন সাড়া দেননি স্থানীয় জনগণ। কেবলমাত্র চারখাইয়ে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানোর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা জানান, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছি। কেবল পৌরশহর নয়, উপজেলার কোন গ্রামেও নিষিদ্ধ সংগঠন যাতে নড়চড় করতে না পারে। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ বলেন, ইউনিয়নভিত্তিক নেতাকর্মীদের সাথে সমন্বয় করা হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর এ্যাসিসটেন্ট সেক্রেটারী রুকন উদ্দিন বলেন, জামায়াত-শিবির সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে নৈরাজ্য দমনে তৎপর রয়েছে। আমরা অন্যায়ভাবে কাউকে দমাতে চাইনা। তবে নৈরাজ্য করলে জবাব দেয়া হবে।

Manual7 Ad Code

অপরদিকে উপজেলার বিস্তৃর্ণ সীমান্ত এলাকায় বিজিবি, সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। তবে নিজ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী মাঠে সক্রিয় থাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশী প্রাণ ফিরে পেয়েছেন।

Manual6 Ad Code

 

 

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code