প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

‘নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না’

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
‘নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না’

Manual2 Ad Code

 

গাজীপুর প্রতিনিধি:

বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর স্বস্তি দেখা দিয়েছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, এতে কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। এ ছাড়া বন্ধ থাকা কারখানাগুলোও আজ থেকে খুলে দেওয়া হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন।

Manual2 Ad Code

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

 

জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব।

Manual4 Ad Code

পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়ি ভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দাম বেশি। তবে এখন আমারা খুশি। আমাদের আর কষ্ট হবে না।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, আন্দোলন থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগদান করছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা ভালো থাকবে। দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে।

Manual6 Ad Code

 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করি আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে আসবেন না, তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code