স্পোর্টস ডেস্ক :
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। সবকটা ম্যাচে জিতেছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল। ওদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের বিপিএলে একটা মাত্র ম্যাচে হেরেছে। সে হারটাও অবশ্য এসেছে এই রংপুরের বিপক্ষেই।
Manual7 Ad Code
আজ এবারের বিপিএলে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে টস জিতেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বরিশালকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
Manual3 Ad Code
রংপুর আজিজুল হাকিম তামিমের টানা ব্যর্থতার পর তাকে বাদ দিয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন তৌফিক খান। ওদিকে বরিশাল কোনো পরিবর্তন আনেনি তাদের একাদশে।