প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঋতাভরীকে ‘বাংলার উরফি জাভেদ’ বলে বিদ্রুপ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
ঋতাভরীকে ‘বাংলার উরফি জাভেদ’ বলে বিদ্রুপ

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী। টালিউডের বহু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তার সৌন্দর্য ও অভিনয় গুণের প্রশংসার যেন কমতি নেই।

Manual4 Ad Code

অনেক সময় নিজেকে সাহসী অবতারে মেলে ধরে ভক্ত-অনুরাগীদের মাঝে উত্তাপ ছড়িয়ে দেন ঋতাভরী। কখনও এসব নিয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে সম্প্রতি এক ইভেন্টে অংশ নিয়ে বিদ্রুপের শিকার হলেন অভিনেত্রী। নেপথ্যে, তার সাজ-আশাক!

Manual2 Ad Code

সেই ইভেন্টে ঋতাভরী যেভাবে সেজে গিয়েছিলেন, সেটা দেখে হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মাঝে; র। অভিনেত্রীর ‘উদ্ভট’ সাজ দেখে বিদ্রুপ করেছেন অনেকেই। কিন্তু কীভাবে সেজেছিলেন তিনি?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সেই ইভেন্টে ঋতাভরী চক্রবর্তীকে ভিন্ন লুকে দেখা যায়। তিনি এদিন পার্পল এবং কালো রঙের একটি অফ শোল্ডার গাউন পরেছিলেন। সঙ্গে এক কাঁধে কালো ফারের একটি অংশ ছিল। মাথায় পরেছিলেন কালো ফুল। হাতে পরেছিলেন কালো গ্লাভস। গলায় একটু নেকলেস দিয়ে সাজ সম্পন্ন করেন অভিনেত্রী। আর তা দেখেই হাসি থামাতে পারেননি নেটিজেনরা।

Manual7 Ad Code

এক ব্যক্তি লেখেন, ‘এটা কী সেজেছে? একেবারেই পাগলি লাগছে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘শক্তিমানে একটা কালো বিড়াল ভূত ছিল না সেটার মতো লাগছে ।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘বাংলার উরফি জাভেদ।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এরম উদ্ভট সাজেন কেন?’

Manual3 Ad Code

ঋতাভরী চক্রবর্তীকে শেষবার দেখা গেছে ‘বহুরূপী’ ছবিতে। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত সেই ছবিতে নায়িকার বিপরীতে দেখা যায় আবির চ্যাটার্জিকে। ফাটাফাটি ছবির পর বহুরূপী ছবিতে তারা আবার জুটি বেঁধেছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code