প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ণ
ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
বাংলা সিনেমার দুই প্রয়াত তারকা দিতি ও সোহেল চৌধুরী মেয়ে লামিয়া চৌধুরী অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া জানান, সন্ত্রাসীরা তার পা ভেঙে ফেলেছে। সেই সঙ্গে তার গাড়িও ভাঙচুর করেছে।

Manual2 Ad Code

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যায়। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে চলে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’

লামিয়া বলেন, ‘প্রথমে আমার ওড়না টেনে তারা ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনোরকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। তবে আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’

Manual2 Ad Code

লামিয়া আরও বলেন, ‘এখন থানায় গিয়ে অভিযোগ করব।’ তার মামি প্রীতি ও স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান লামিয়া।

এদিকে হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভও করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code