প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কাল ছিল গায়েহলুদ, আজ মেহজাবীনের বিয়ে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ণ
কাল ছিল গায়েহলুদ, আজ মেহজাবীনের বিয়ে

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবকেই বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কয়েকদিন থেকেই মিডিয়া পাড়া ব্যস্ত এ জুটির বিয়ের আয়োজন নিয়ে। গতকাল ছিল মেহজাবীনের ছিল গায়েহলুদ। আজ সোমবার একই ভেন্যুতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলেছে হলুদের অনুষ্ঠান। এরপরে সন্ধ্যায় হয় মেহেদি অনুষ্ঠান।

বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন, তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

Manual8 Ad Code

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক এবং দুজনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা জানান, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে আক্‌দ, গায়েহলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন।

Manual7 Ad Code

এর আগে কারও ছবি পোস্ট করার অনুমতি নেই। জানা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

Manual3 Ad Code

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।

Manual5 Ad Code

বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন—সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code