প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বাস থেকে রুমান, ফিরোজ গ্রেফতার

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ণ
সিলেটে বাস থেকে রুমান, ফিরোজ গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাতকাড়া (হাজী বাড়ী) এলাকার হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)। পুলিশ জানায়, রবিবার রাতে শাহপরাণ থানা পুলিশ দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় শাহজালাল ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) নামীয় একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ২৮ বোতল ভারতীয় তৈরী বিভিন্ন ব্রান্ডের হুইস্কি (মদ) সহ তাদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসএমপির ফেসবুক পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code