স্টাফ রিপোর্টার:
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)” অর্জন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম, পিপিএম (সেবা)। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার (০১ মে) তাকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম।
Manual7 Ad Code
মো: রেজাউল করিম সিলেট মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডার এর রহস্য উদঘাটন, চোরাচালান রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন।
Manual2 Ad Code
তার এই সম্মাননা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।