প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবৈধ পাথরের খনি ধোপাগুল! উদ্ধার আরও ৫০ হাজার ঘনফুট

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
অবৈধ পাথরের খনি ধোপাগুল! উদ্ধার আরও ৫০ হাজার ঘনফুট

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
পরিত্যাক্ত পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধারের পর এবার আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার হলো সিলেট সদরের ধোপাগুল থেকে।

Manual5 Ad Code

শনিবারের (৩০ আগস্ট) অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তাকে সহায়তা করেন র‌্যাব সদস্যরা।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করেছেন। এগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।

Manual7 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছিল।

Manual5 Ad Code

সাদাপাথর লুুটের পর থেকে প্রায়ই এই এলাকা থেকে পাথর উদ্ধার হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code